অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ||
বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগম্ভীর্যে পটুয়াখালীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিতঅপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পটুয়াখালীতে মহাবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে শহরের সেন্টার পাড়াস্থ হিন্দু সমাজ গৃহে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বেলুন ফেষ্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। পরে লঞ্চঘাট চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়া শ্রী শ্রী রাধা মাধব জিউঁর মন্দিরে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে শুরু হয় উৎসবের মূল অনুষ্ঠানিকতা। এসময় বৈদিক মন্ত্রচ্চারণ করে যজ্ঞের অগ্নিতে ঘি,, শস্যদানা, ফুল ও ফল আহুতি দেন পুরোহিতগণ। দেশের কল্যাণ ও বিশ্ব শান্তির উদ্দেশ্যে করা হয় বিশেষ প্রার্থনা। হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ এই উৎসবের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন মন্দিরে ভগবানের অভিষেক বিশেষ প্রার্থনা ও বৈদিক সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।