সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
বিএনপি নেতা আব্দুল ওয়াদুদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা ও মহাদান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল ওয়াদুদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ রা সেপ্টেম্বর) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।প্রতিবাদ সমাবেশে মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা জহরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল আমিন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আল আসাদ, যুবদল নেতা শেখ ফরিদ, রিপন মিয়া ও সেকান্দার আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।বক্তারা অভিযোগ করেন, আব্দুল ওয়াদুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় স্থানীয় নেতাকর্মীরা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।