আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি ||
বেড়ায় হুরা নদীতে নৌকায় সাউন্ডবক্সের তান্ডব: ভ্রাম্যমাণ আদালতে ১২ যুবকের অর্থদণ্ডআবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়ায় গভীর রাতে নৌকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে শব্দদূষণ করার অপরাধে ১২ তরুণকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (০৪ সেপ্টেম্বর, ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বেড়া থানাধীন ছোট পায়না গ্রামস্থ হুরা নদীর ঘাট এলাকায় বেড়া মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান।আদালত সূত্রে জানা যায়, হুরা নদীতে নৌকায় উচ্চশব্দে বক্স বাজিয়ে জন-উপদ্রব সৃষ্টি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬-এর ১৮(২) ধারা লঙ্ঘনের দায়ে আটককৃত ১২ জনকে সর্বমোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন— পাবনা জেলার ছোট পায়না গ্রামের মোঃ আকাশ প্রামানিক (১৮), সাথিয়া থানার সাটিয়াখোলা গ্রামের মোঃ আকাশ মোল্লা (১৮), মোহাম্মদ আজিজুল ইসলাম (২২), মোঃ আবির আলী (১৮) ও মোহাম্মদ রফিকুল কাজী (২২) এবং কাশিনাথপুর নতুন পাড়ার জিহাদ হোসেন (২২)।একইসাথে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পোতাজিয়া গ্রামের মোঃ শাহিন ইসলাম (১৯), দরগাপাড়া গ্রামের মোঃ মোমিন প্রামান (২২) ও দরগারচর নতুন পাড়ার মোহাম্মদ সাঈম শেখ (১৬); এবং উল্লাপাড়া থানার দত্তপাড়া গ্রামের মোঃ আল-আমিন মোল্লা (১৯), মোঃ শেখ ফরিদ (৪২) ও মোঃ সিরাজুল ইসলাম (৩০)।উপজেলা প্রশাসন জানায়, শব্দদূষণ প্রতিরোধ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।