বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
অরেটর’স এজ ২.০-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত১০ প্রতিযোগীর বাগ্মিতা ও উপস্থিত বুদ্ধির লড়াইয়ে শেষ হলো আয়োজনবিশ্ববিদ্যালয় প্রতিনিধি:- তরুণ বক্তাদের বাগ্মিতা, যুক্তিবোধ ও উপস্থিত বুদ্ধির দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘অরেটর’স এজ ২.০’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগী অংশ নেন।প্রথম রাউন্ড থেকে শুরু করে সেমিফাইনালের ‘ইম্প্রম্পটু স্পিচ’ চ্যালেঞ্জ পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন প্রতিযোগীরা। গ্র্যান্ড ফাইনালে প্রতিযোগীরা নিজেদের বক্তব্য, চিন্তার গভীরতা, উপস্থাপনা এবং তাৎক্ষণিকভাবে চিন্তা প্রকাশের সক্ষমতার মাধ্যমে নিজেদের সেরাটা তুলে ধরেন।আয়োজনটির প্রতিটি ধাপে প্রতিযোগীদের আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপন, দ্রুত চিন্তা করা এবং যুক্তিনির্ভরভাবে নিজেদের মতামত প্রকাশের সুযোগ তৈরি করা হয়। চূড়ান্ত পর্বেও প্রতিযোগীদের মধ্যে ছিল প্রাণবন্ত প্রতিযোগিতা।গ্র্যান্ড ফাইনালে দায়িত্ব পালন করা বিচারকদের সময়, আন্তরিকতা ও নিরপেক্ষ মূল্যায়নের জন্য আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ১০ জন প্রতিযোগীকেও অভিনন্দন জানানো হয়।মার্কেটিং ক্লাবের আয়োজকদের মতে, ‘অরেটর’স এজ ২.০’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণদের মধ্যে আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও জনসমক্ষে বক্তব্য দেওয়ার সক্ষমতা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম।গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ‘অরেটর’স এজ ২.০’। তবে এ আয়োজনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস ভবিষ্যতে প্রতিযোগীদের আরও দক্ষ বক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে প্রত্যাশা আয়োজকদের।