প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
মোঃ মিজু সরকার হৃদয় কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ||
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণমোঃ মিজু সরকার হৃদয় কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য বিলকিস ইসলাম।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সহ কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতা কর্মি বৃন্দ।পরে অতিথিরা কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্যোগ নেওয়ায় উপজেলা কৃষক দল কে ধন্যবাদ যানান । পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।উপজেলা কৃষক দলের সভাপতি মো তৌহিদুর রহমান তৌহিদ বলেন আমাদের নেতা জনাব তারেক রহমানের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ এর প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কৃষকদল নিজ উপজেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ