প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
বালাগঞ্জ-তাজপুর সড়কে ঝুকিপূর্ন ২টি গাছ
শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ (সিলেট) থেকেঃবালাগঞ্জ-তাজপুর সড়কে ঝুকিপূর্ন ২টি গাছ, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। বালাগঞ্জ-তাজপুর সড়কের ওসমানীনগর উপজেলাধীন লামাপাড়া এলাকায় এবং একই সড়কের বালাগঞ্জ উপজেলাধীন ইলাশপুর পাম্প এর নিকট ২টি গাছ দীর্ঘদিন ধরে সড়কের দিকে হেলে আছে। ফলে গাড়ী চলাচলে ঝুকি বেড়েছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের দাবী দ্রুত গাছ ২টি কে অপসারন করা হোক।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ