মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
মা ও অভিভাবক সমাবেশে পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশলালমাই (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার লালমাই উপজেলার পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ১নং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবির প্রকাশক ও সম্পাদক জনাব মনিরুল ইসলাম, ১নং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের উপদেষ্টা কমিটির সদস্য জনাব সেলিম মোল্লা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল জলিল ও জনাব তপন মজুমদারসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মা ও অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধি, শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা পালন এবং বিদ্যালয়ে সৃজনশীল ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনায় অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হয়। শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়।বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতার বিকাশেও পরিবার ও বিদ্যালয়ের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশিক্ষিত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।