কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধি ||
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরুকক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধি:- লাইসেন্স থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে কক্সবাজার টমটম চালক, মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির ব্যানারে শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে ২ দিনের অনশন কর্মসূচি শুরু হয়েছে।সরেজমিনে দেখা যায়, সকাল থেকে পৌরসভার সামনে জড়ো হয়ে ব্যানার-পোস্টার নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। "অনশন কর্মসূচি" লেখা ব্যানারে তারা ৪ দফা দাবি তুলে ধরেন।আন্দোলনকারীদের ৪ দফা দাবি1. কক্সবাজার পৌরসভার ২১০ জন প্রকৃত টমটম গাড়ির মালিককে লাইসেন্স অগ্রাধিকারে প্রদান করতে হবে। 2. লাইসেন্সবিহীন ব্যক্তির হাতে টমটম গাড়ির লাইসেন্স প্রদান বন্ধ করতে হবে। 3. ১,০০০ লাইসেন্সের অনুমোদিত তালিকায় প্রকৃত মালিকদের নাম থাকা সত্ত্বেও রোড পারমিট ও স্টিকার না দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। 4. টমটম গাড়ির মালিক, চালক ও শ্রমিকদের জীবিকা ও কর্মসংস্থান রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।সমিতির নেতারা জানান, আগস্ট ২০২৪ থেকে তারা আন্দোলন করে আসছেন। বিগত দুই বছর ধরে প্রকৃত টমটম গাড়ির চালক, মালিক ও শ্রমিকরা লাইসেন্স বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।অনশন কর্মসূচি আগামীকাল রবিবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন।