গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ||
দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্নগোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের গোন্ডারঝ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. নজরুল ইসলাম দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার পর তার মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ বাসভবনে মরদেহ পৌঁছানোর পর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। নজরুল ইসলামের জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধলু, বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস।এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক গোলাম আজম খান, বীরগঞ্জ উপজেলা সভাপতি মো. মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মো. ফয়েজুল্লাহ ফয়েজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।জানাযা শেষে মরহুম মো. নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।