মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার ||
সাঘাটায় মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ৩ সেবনকারীর জেলমোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে প্রশাসন।আজ সোমবার (৭ ই সেপ্টেম্বর) সাঘাটা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেওয়া হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন ১/রুস্তম আলী (৪৮), পিতা: মৃত মোহাম্মদ আলী, গ্রাম: চিনির পটল, ইউনিয়ন: ঘুড়িদহ ২/শফিকুল মন্ডল, পিতা: মৃত বাছের মন্ডল, ৩/ মফিজুল (৫৫), পিতা: মকর আকন্দ, গ্রাম: দক্ষিণ ঝাড়াবর্ষাভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারায় দায়ের করা পৃথক তিনটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। আদালতে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(১) সারণির ২১ নম্বর ধারায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।রায়ের পর দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশ পাহারায় গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মাদক নির্মূলে আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।