প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ পরোয়ানাভুক্ত আসামি
আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি ||
ধুনটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ পরোয়ানাভুক্ত আসামিআশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:- বগুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে সিআর ও জিআর মামলার পাঁচ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।বুধবার (৯ সেপ্টেম্বর) ধুনট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে চারজন সিআর এবং একজন জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ