মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক ||
অবহেলিত অঞ্চল নিয়ে কাজ করতে চান-চেয়াম্যান পদপ্রার্থী -মোঃ শহীদুল্লাহ কায়সার রানা।মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক।দক্ষিণ মানিকগঞ্জের অবহেলিত অঞ্চল হাটিপাড়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও মাদক- সন্ত্রাস মুক্ত ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চান এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান-চেয়াম্যান পদপ্রার্থী -মোঃ শহীদুল্লাহ কায়সার রানা। চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী -মোঃ শহীদুল্লাহ কায়সার রানা একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক। তাকে নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্দীপনা দেখা যাচ্ছে।হাটিপাড়া ইউনিয়নের উন্নয়ন,স্বচ্ছতা ও জনসেবার অঙ্গীকারের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়তে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান পদপ্রার্থী -মোঃ শহীদুল্লাহ কায়সার রানা।তিনি বলেন, শিক্ষা, রাস্তা, কর্মসংস্থান, স্বচ্ছতা ও জনসেবা—এই পাঁচটি লক্ষ্য নিয়েই সাধারন মানুষের দোয়া ও ভালোবাসার মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতে চান।তিনি আরো বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল- জুলুম (কারাবরণ) করা সহ নানাবিধ নির্যাতনের শিকার হয়েছিলেন। এমনকি বিগতদিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে বর্তমানে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন।এ ছাড়াও দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে তিনি রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন,শিক্ষা,সামাজিক কার্যক্রম ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে সর্বমহলে তিনি সুপরিচিত ব্যক্তি হিসেবে ব্যাপক খ্যাতি লাভ করেন।স্থানীয় সাধারণ মানুষ মনে করেন,তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হতে সক্ষম এবং সাংগঠনিক দক্ষতা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছেন।রাজনৈতিক সুত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। সাবেক জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য। বর্তমানে তিনি সদর থানা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আছেন। তিনি স্বচ্ছ পরিচ্ছন্ন এবং ত্যাগী রাজনীতিবীদ হিসেবে ইতিমধ্যে সর্বমহলে সুপরিচিত হয়েছেন।সামাজিক ও ধর্মী প্রতিষ্ঠানের নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে আত্ননিয়োজিত করার কারণে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে ঘিড়ে আলোচনা বাড়ছে। অনেকেই তাকে হাটিপাড়া ইউনিয়নের উন্নয়নে কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম বলে মত প্রকাশ করছেন।হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহীদুল্লাহ কায়সার রানা আরো বলেন, নির্বাচিত হলে তিনি হাটিপাড়া ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে পরিণত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে হাটিপাড়া ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলা হবে বলে আশা ব্যাক্ত করেন।তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া,সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন।