চাঁদপুর, কচুয়া প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন 'রাজ ||
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ'তদন্তে যোগ্য না হয়েও এক প্রতিষ্ঠানকে নিয়োগ, বাদ পড়ল ২ যোগ্য প্রতিষ্ঠান'চাঁদপুর, কচুয়া প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন 'রাজ' ০৯, ই সেপ্টেম্বর ২০২৬, বুধবার কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্তে যোগ্য বিবেচিত না হওয়া সত্ত্বেও এক প্রতিষ্ঠানকে ডিলারশিপ দেওয়ার অভিযোগে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা গেছে, গোহট উত্তর ইউনিয়নে টিসিবি ডিলার নিয়োগে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান আবেদন করে। প্রতিষ্ঠানগুলো হলো: 'মজুমদার টেন্ডার্স, ভাই ভাই মুদি ও মনোহারি স্টোর এবং মেসার্স শাকিল স্টোর।তদন্ত কর্মকর্তার প্রতিবেদনকে উপেক্ষা' অভিযোগ রয়েছে, টিসিবি ডিলার নিয়োগের জন্য কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা 'মোঃ নাহিদ ইসলাম' সরেজমিন তদন্তে যান। তদন্তে তিনি 'মজুমদার টেন্ডার্স' এবং 'ভাই ভাই মুদি ও মনোহারি স্টোর' এর সকল কাগজপত্র সঠিক ও ব্যবসা প্রতিষ্ঠান যথাযথভাবে চালু থাকতে দেখেন। কিন্তু 'মেসার্স শাকিল স্টোর' নামে ওই ইউনিয়নে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। এছাড়া প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্রেও গরমিল ছিল বলে তদন্ত কর্মকর্তা জানান।তদন্ত কর্মকর্তা উপজেলা প্রশাসনকে ওই দুই যোগ্য প্রতিষ্ঠানকে সুপারিশ করলেও পরবর্তীতে 'মেসার্স শাকিল স্টোর'কে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ।স্থানীয়দের প্রশ্ন' স্থানীয় ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন, "যেখানে প্রশাসন ও তদন্ত কর্মকর্তারা দুইটি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে সুপারিশ করেছেন, সেখানে তদন্তে পাওয়া যায়নি এমন একটি প্রতিষ্ঠান কিভাবে ডিলারশিপ পায়?"তারা আরও বলেন, নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিকের ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র সঠিক নয়।'যা বলছেন সংশ্লিষ্টরা' এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা 'মোঃ নাহিদ ইসলাম' জানান, "আমরা সরেজমিনে গিয়ে মজুমদার টেন্ডার্স এবং ভাই ভাই মুদি ও মনোহারি স্টোরকে সচল ও কাগজপত্র সঠিক পেয়েছি। শাকিল স্টোর নামে কোনো প্রতিষ্ঠান ওই ইউনিয়নে পাইনি এবং তাদের কাগজপত্রও সঠিক ছিল না। আমরা উপজেলা প্রশাসনকে ওই দুই প্রতিষ্ঠানকেই সুপারিশ করেছি।"অন্যদিকে 'মেসার্স শাকিল স্টোর' এর স্বত্বাধিকারী 'শাকিল হোসেন' দাবি করেন, "আমার সকল কাগজপত্র সঠিক আছে এবং ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।"এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল দ্রুত তদন্ত করে প্রকৃত যোগ্য প্রতিষ্ঠানকে ডিলারশিপ দেওয়ার দাবি জানিয়েছেন।