জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ||
আশুগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার।জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ০৮/০৯/২০২৬ খ্রি. ১৫.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় চেকপোষ্ট ডিউটি করাকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় ৬ (ছয়) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। নুসরাত জাহান,পিতা- মোঃ হারুন মিয়া,সাং-আব্দুল্লাপুর,থানা- রায়পুর, জেলা- নরসিংদী, এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।