ওসমানীনগর প্রতিনিধি ||
ওসমানীনগর সাদিপুরে বিএনপির মনোনয়ন চান ১২ নেতাওসমানীনগর প্রতিনিধি:- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন পরিষদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ১২ নেতাকর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন প্রবাসীও রয়েছেন।বুধবার বিকেলে সাদিপুরে হাজী আফতাব উদ্দিনের বাড়িতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কর্মী সভায় প্রার্থীরা উপজেলা বিএনপির কাছে নিজ নিজ জীবনবৃত্তান্ত জমা দেন। সভা শেষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম মানিকও দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জীবনবৃত্তান্ত জমা দেন।মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন—উপজেলা বিএনপির সহসভাপতি শাহ মো. এহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম মাসুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজকর ফয়েজ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন, সহশ্রম বিষয়ক সম্পাদক ইমরুল চৌধুরী, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হাজী মো. আব্দুর রব, আহ্বায়ক সদস্য হাজী মো. আফতাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার আলী এবং প্রবাসী সৈয়দ জাকির আহমদ, বাবলা আহমদ লেবু মিয়া ও রুহেল আলী।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম মাসুদ আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুর রবের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, সাদিপুর ইউনিয়ন থেকে এ পর্যন্ত ১২ জন নেতাকর্মী দলীয় মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হবে।