ওসমানীনগর প্রতিনিধি ||
সাদিপুরে বিএনপির মনোনয়ন চান আলী আছকর ফয়েজওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আছকর ফয়েজ। ৯ সেপ্টেম্বর বুধবার নিজ বাড়িতে স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীসভায় তিনি জীবনবৃত্তান্ত পেশ করেন।দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী পরিবারের সন্তান আলী আছকর ফয়েজ ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ১৯৯১ সালে সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার সাংগঠনিক রাজনীতিতে আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে বিভিন্ন সময়ে মামলা ও কারাবরণেরও মুখোমুখি হয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। ১৯৯৬ সালে একাধিক মামলায় তিনি প্রায় পাঁচ মাস চার দিন কারাভোগ করেন। পরবর্তীতে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর নেতৃত্বে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় বর্তমানে তিনি ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।এদিকে রাজনীতির পাশাপাশি নিজ ইউনিয়নের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও আলী আছকর ফয়েজের সম্পৃক্ততা রয়েছে বলে জানান স্থানীয়রা। সাদিপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, জনকল্যাণ ও আধুনিকায়নে ভূমিকা রাখার প্রত্যয় থেকেই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।জীবনবৃত্তান্ত পেশ উপলক্ষে আয়োজিত কর্মীসভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী ও সক্রিয় নেতা হিসেবে আলী আছকর ফয়েজ দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য বিবেচনায় নিয়ে সাদিপুর ইউনিয়নে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে আলী আছকর ফয়েজ সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সাদিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে ভূমিকা রাখতে পারবেন।মনোনয়ন পেলে সাদিপুর ইউনিয়নকে উন্নত, আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আলী আছকর ফয়েজ।কর্মীসভায় সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।