চাঁদপুর, কচুয়া প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন 'রাজ ||
জমি জটিলতার মাঝেও কচুয়ায় "জসীম টাওয়ার" প্রকল্পে বৃদ্ধাশ্রম, হসপিটাল ও এতিমখানার স্বপ্ন - জমি পরিমাপ সম্পন্ন'চাঁদপুর, কচুয়া প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন 'রাজ' ১০' ই সেপ্টেম্বর ২০২৬' বৃহস্পতিবার' চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের মধুপুর বাজার সংলগ্ন ১০নং মালিগাঁও মৌজায় জাপান প্রবাসী ও জাপানের স্থায়ী বাসিন্দা, কচুয়ার কৃতি সন্তান 'ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. জসীম উদ্দিন প্রধান' এর উদ্যোগে নির্মাণাধীন জসীম টাওয়ার" প্রকল্পের জমি পরিমাপ সম্পন্ন হয়েছে।জমির পরিমাণে প্রায় ৩৬ শতাংশ কম থাকার সন্দেহ দেখা দেওয়ায় প্রকৃত সীমানা ও জমির পরিমাণ নির্ধারণের জন্য সম্প্রতি ৩ জন বিজ্ঞ আমীন 'মো. জামাল উদ্দিন প্রধান, জহিরুল ইসলাম ও গোলাম রাব্বানী' এর উপস্থিতিতে এই পরিমাপ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।পরিমাপ শেষে জানা যায়, প্রকল্পের দক্ষিণ অংশে হাওলাদ মৃধা গংদের কাছ থেকে প্রায় ১ শতাংশ ৮০ পয়েন্ট এবং পশ্চিম অংশে দেলোয়ার হোসেন মৃধার কাছ থেকে প্রায় দেড় শতাংশ জমি পাওনা রয়েছে। দক্ষিণ সীমানায় পিলার স্থাপন করা হলেও পশ্চিম অংশ এখনো অমীমাংসিত রয়েছে।এ বিষয়ে 'আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান' মুঠোফোনে জানান "এই প্রকল্পে ভবিষ্যতে বৃদ্ধাশ্রম, হসপিটাল ও এতিমখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে। জনগণের স্বার্থে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই। এজন্য এলাকাবাসী ও সরকারের সহযোগিতা কামনা করছি।"স্থানীয়রা আশা করছেন, এই মহৎ উদ্যোগের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, জমি সংক্রান্ত বিষয়টির দ্রুত নিষ্পত্তি হলে প্রকল্পের নির্মাণকাজ নির্বিঘ্নে এগিয়ে যাবে।