প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।
সুনামগঞ্জ প্রতিনিধি সিলেট ||
আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল আহাদ (৪৫) হত্যাকাণ্ডের দীর্ঘদিন অতিবাহিত হলে আসামীদের গ্রেফতার করা হচ্ছে না এমনটাই দাবি স্থানীয়দের।পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ ডিসেম্বরে রাত আনুমানিক ৯টার দিকে আব্দুল আহাদকে তার ব্যবসায়িক বন্ধু একই ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র নজরুল ইসলাম (৪৬) বাড়ি থেকে ডেকে নিয়ে যান ওপরিকল্পিত হত্যা করেন।এ ঘটনায় জরিত মামলার এজাহার ভূক্ত আসামী লায়েক উদ্দিন চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু মহিষ জিরা সহ অবৈধ মালামালের ব্যবসা করে যাচ্ছে অহর্নিশি।লায়েক উদ্দিন সহ হত্যা মামলায় জড়িত সকল আসামিদের ফাঁসি চান এলাকাবাসী। এ ব্যাপারে দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান আব্দুল আহাদ হত্যা মামলা সিআইডির কাছে তদন্তের জন্য দেয়া হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ