চাঁদপুর কচুয়া প্রতিনিধি/ মোঃ আনোয়ার হোসেন রাজ ||
চাঁদপুরের কচুয়ায় গৃহবধূ সালমা হত্যার অভিযোগে স্বামী আটক!চাঁদপুর কচুয়া প্রতিনিধি/ মোঃ আনোয়ার হোসেন রাজ।" ১২, ই' সেপ্টেম্বর ২০২৬ শনিবার গুলবাহার দেবীপুর গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। অভিযোগ উঠেছে, ১১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে স্বামী মাহমুদুল হাসান চৌধুরী তার স্ত্রী সালমা, বয়স ৩৫, কে এলোপাতাড়ি মারধর করেন।পরে গুরুতর আহত অবস্থায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হাসপাতালের বেড থেকে পড়ে যান সালমা। এ সময় রুমের আলো বন্ধ ছিল, পাশে ছিল তার স্বামী ও ছোট শিশু। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের একটি সূত্র জানায়, ওষুধ কেনার ২৫০ টাকা পর্যন্ত দিতে গড়িমসি করেন তার স্বামী। পরে এক নার্স মানবিক কারণে ১৮০ টাকার ওষুধ বাকিতে এনে দেন। মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।স্থানীয়দের অভিযোগ, স্বামী প্রায়ই তাকে মারধর করতেন এবং নেশার সাথে জড়িত।খবর পেয়ে কচুয়া থানা পুলিশ মামলা দায়ের করে স্বামীকে গ্রেফতার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ভিকটিমের বাবার বাড়ি ৮নং কাদলা ইউনিয়নে। তার পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তি দাবি করেছে।