শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ (সিলেট) থেকেঃবালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের পূর্ব গৌরীপুর লতিফিয়া সমাজসেবা পরিষদের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী শীর্ষক সেমিনার ও মাসিক খানকা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৬ইং পূর্ব মুসলিমাবাদ (মাঝমহল্লা) জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ বদরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম মঞ্জলালী, অধ্যক্ষ, জালালপুর জালালিয়া ফাযিল মাদরাসা।পরিষদের সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মালিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, হযরত মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, হযরত মাওলানা শেখ আব্দুল মুকিত, আলহাজ্ব হাফিজ ফাতির আহমদ।অনুষ্ঠানে পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রেদোয়ান হোসেন হেলাল, প্রচার সম্পাদক মো. ছালা উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর হোসেন, অফিস সম্পাদক মো. গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য হাফিজ দেলোয়ার হোসেন, হাফিজ মির্জা মো. মিসবাহ, মাওলানা সুজন আহমদসহ মুসল্লি উপস্থিত ছিলেন।মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল অনুষ্ঠানের আলোচ্য বিষয়সমূহের সমন্বয়ে প্রকাশিত বিশেষ স্মারক সাহিত্য সংকলন ‘নূরে মীলাদ এর মোড়ক উন্মোচন।