বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ||
বীরগঞ্জে বলাকা ফ্রেন্ডস ক্লাবকে ফুটবল উপহার দিলেন রাশেদুন নবী বাবুবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার বলাকা মোড়ে বলাকা ফ্রেন্ডস ক্লাব (বিএফসি)-এর সদস্যদের হাতে ফুটবল উপহার দিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. রাশেদুন নবী বাবু।রোববার (১৩ সেপ্টেম্বর) বলাকা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের হাতে তিনি ফুটবল তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদুন নবী বাবু বলেন, খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে।তিনি আরও বলেন,যে তরুণ মাঠে সময় দেয়, সে অপরাধ ও মাদকের পথ থেকে দূরে থাকে। তাই একটি সুন্দর ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা আমাদের সবার দায়িত্ব।বিশেষ অতিথির বক্তব্যে মুহা. মোসাদ্দেক হোসাইন বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা তৈরি করে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ বাড়াতে হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে খেলাধুলার সবচেয়ে বড় অর্জন হলো সুস্থ শরীর, সুন্দর মন এবং পারস্পরিক বন্ধুত্ব।এ সময় বলাকা ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা ফুটবল উপহারের জন্য মো. রাশেদুন নবী বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।