শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ (সিলেট) থেকেঃগণপরিবহন ও টার্মিনাল ধূমপানমুক্ত নিশ্চিত করনে সিলেটে বিভাগীয় কর্মশালা ১৫ সেপ্টেম্বর ২০২৬ সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির, কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিলেট ডেভেণপমেন্ট সোসাইট (এসডিএল) এর আয়োজনে, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (ডাস) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর যৌথ সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি আবুল হাসান চৌধুরী। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (ডাস) নির্বাহী পরিচালক কাজী হাসিবুল হক পরিচানায় অতিথি হিসেবে আলোচনা করেন সিলেট জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ ময়নুল ইসলাম, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (ডাস)এর সহকারী প্রোগ্রাম সমন্নয়কারী আবুল কালাম আজাদ, এডাব সিলেট জেলা সভাপতি মনসুর আলম, সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সুবাস নির্বাহী পরিচালক পরিচালক সৈয়দ আছলাম হোসেন, সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য রাজুস রায়, শ্রমিক নেতা আব্দুল অদুদ, মাহবুব আলম, ইব্রাহিম খলিল জিতু, হারিছ আলী, তাহির আলী, আলী আহমদ তপু, নুরুল ইসলাম, আলী আকবর, নারী নেত্রী রোকশানা বেগম, তাহমিনা আক্তার মিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (ডাস) প্রোগ্রাম সমন্নয়কারী মোজামেল হোসেন টিপু। স্বাগত বক্তব্য রাখেন সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। কোরআন তেলাওয়াত বরেন সুবাস সদস্য আব্দুস শহিদ। সভায় গণপরিবহন ও পরিবহন টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বিভিন্ন দিক, যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং আইন বাস্তবায়নে পরিবহন মালিক-শ্রমিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভায় তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং গণপরিবহন ও পরিবহন টার্মিনালকে ধূমপানমুক্ত রাখতে মালিক-শ্রমিকদের সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।