জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ||
কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ০৬ ডাকাত গ্রেফতার।জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:- ১৫/০৯/২০২৬ খ্রি. রাত ০১.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কসবা থানাধীন তালতলা চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রিজের ওপর একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ৬ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ক) ০৫টি রামদা, খ) ০৩টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও ঠিকানা: ১। বিল্লাল হোসেন, পিতা- আবুল কাশেম,সাং- মনকশাইর,২। মোঃ জুনায়েদ মিয়া পিতা-জয়নাল মিয়া,সাং- চকচন্দ্রপর ৩। রাজু,পিতা-জাহাঙ্গীর মিয়া,সাং- তালতলা ৪। মোঃ রুমান ভূইয়া পিতা- মোহাম্মদ ভূইয়া,সাং- সৈয়দাবাদ ৫। মনির প্র: কসাই মনির,পিতা- জালাল মিয়া,সাং- সৈয়দাবাদ ৬। সুজন মিয়া,পিতা-আব্দুল হাকিম,সাং- মনকশাইর,সর্ব থানা- কসবা,জেলা- ব্রাহ্মণবাড়িয়া।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।