তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া ||
বিজয়নগরের পত্তন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনাব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. আতিকুল ইসলাম ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহমেদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও সদস্যদের অভিনন্দন জানান। তাঁরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।সভাপতির বক্তব্যে মো. আতিকুল ইসলাম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পত্তন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে পত্তন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে আন্তরিকভাবে কাজ করবেন।অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।