প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু
মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধিঃ= আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কুড়িগ্রাম ধরলাব্রীজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেনিহতরা হলেন কুড়িগ্রাম সদরের কাঁচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ হাসান বাবু (২১) ও আফছার মিয়ার ছেলে ফারুক।পুলিশ জানায়, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন । পথে ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।পড়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । তাদের রংপুরে যাওয়ার পথেই দুজনের মৃত্যু হয় ।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ