আল কাওছার, গাইবান্ধা। ||
সুন্দরগঞ্জে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।মিছিলটি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল ও নাহমুদুল হক রাছেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিয়ার রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম ও আসাদুজ্জামান খন্দকার মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সদস্যবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।