হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি ||
পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভহাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি- পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের পীরগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পীরগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন ও সদস্য সচিব মোফাচ্ছিরুল ইসলাম মিলনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন বলেন, ‘পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।’উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোফাচ্ছিরুল ইসলাম মিলন বলেন, ‘দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও জনজীবনের স্বাভাবিকতা রক্ষায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’বক্তারা আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব রয়েছে।বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।