প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
কচুয়া পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন"
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: মো:আনোয়ার হোসেন (রাজ) ||
কচুয়া পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন"কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: মো:আনোয়ার হোসেন (রাজ):- চাঁদপুরের কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার মাগরিবের পর এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।কচুয়া পৌরসভার সাবেক সাংগঠনিক সম্পাদক ও কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ ইমাম হাসানের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে ইমাম হাসান সহ নেতৃবৃন্দ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।৩ং ওয়ার্ড শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি:মোহাম্মদ দেলোয়ার হোসেন সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ ইব্রাহিম মিয়া সাধারণ সম্পাদক: মোহাম্মদ আমির হোসেন জয়েন্ট সেক্রেটারি: মোহাম্মদ মানিক হোসেন সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ শাহ ইমরান"সাংগঠনিক সম্পাদক: মিজান হোসেন এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ