টাংগাইল জেলা প্রতিনিধি: মমিনুর ইসলাম মিলন ||
স্বচ্ছতা ও উন্নয়ন: টাঙ্গাইলে ১১২ মহিলা সমিতিতে সাড়ে ২৪ লাখ টাকার অনুদান বিতরণটাংগাইল জেলা প্রতিনিধি: মমিনুর ইসলাম মিলন:- নারী কল্যাণ, আত্মনির্ভরশীলতা এবং তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে টাঙ্গাইলে নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ১১২টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিদের হাতে সর্বমোট ২৪ লাখ ৪২ হাজার ৬০০ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুদানের অর্থ সমিতিগুলোর মাধ্যমে প্রান্তিক নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় হবে বলে আশা প্রকাশ করা হয়।অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ এবং জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুদানপ্রাপ্ত মহিলা সমিতির প্রতিনিধিরা সরকারি এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অনুদানের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে নারী উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।সংশ্লিষ্টরা মনে করছেন, তৃণমূল পর্যায়ের নারী সংগঠনগুলোর কার্যক্রমে এ ধরনের আর্থিক সহায়তা অব্যাহত থাকলে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আরও বাড়তে পারে।