মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক ||
জনসেবার অঙ্গীকার নিয়ে সুতালড়ী চেয়ারম্যান পদে লড়তে চান হায়দার খান।মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক:- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আসন্ন সুতালড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হায়দার খান। তিনি সুতালড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।হায়দার খানের প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।চেয়ারম্যান পদপ্রার্থী হায়দার খান বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তিনি কাজ করতে চান। জনগণের দোয়া ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে সুতালড়ী ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন হায়দার খান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানান।এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার পরিচিতি রয়েছে বলে দাবি করেছেন সমর্থকরা। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেও তিনি সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।রাজনৈতিক সূত্রে জানা যায়, হায়দার খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি সুতালড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।চেয়ারম্যান পদপ্রার্থী হায়দার খান বলেন, নির্বাচিত হলে সুতালড়ি ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। বিশেষ করে নদীভাঙনকবলিত এলাকার শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করাকে তিনি অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, “অবহেলিত ও নদীভাঙনকবলিত এলাকার মেহনতি মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করাই আমার মূল উদ্দেশ্য। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে সুতালড়ী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”শেষে তিনি সুতালড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।