মোঃ নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
শিবগঞ্জে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আটক ২মোঃ নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার একটি দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মোঃ রেজাউল করিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালান।অভিযানকালে সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে, সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে থেকে মোঃ রফিকুল (৩৩), পিতা মৃত আফসার আলী, সাং তারাপুর পণ্ডিতপাড়া এবং মোঃ রুবেল (ডলার), পিতা মোঃ জাহাঙ্গীর, সাং তারাপুর মোড়লপাড়া, উভয় থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়।পুলিশের দাবি, আটক রফিকুলের কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।