প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
খানসামায় নিউ টাইগার ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ||
খানসামায় নিউ টাইগার ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনমোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:- দিনাজপুরের খানসামায় মৃধাপাড়া নিউ টাইগার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) খানসামা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।সাবেক জেলা পরিষদ সদস্য ও বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকঝাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য ছাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকঝাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ