মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
ক্লিন মসজিদ সিলেটের উদ্যোগে ফ্রি শরবত বিতরণসিলেটে রিকশাচালক ও পথচারীদের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করেছে ক্লিন মসজিদ সিলেট। ইয়ুথ কমিউনিটি বাংলাদেশের সহযোগিতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রায় ১৫০ জন রিকশাচালক ও পথচারীর মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে সাধারণ মানুষের মাঝে স্বস্তি দিতে এবং মানবিক সেবার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মো: ছালিম আহমদ খাঁ।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন মসজিদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসানুল হক রাতুল, ক্লিন মসজিদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. মাহদী হাসান মাহি, সিনিয়র সহ-সভাপতি নাঈম আহমদ সামিত, সাধারণ সম্পাদক রোহান আহমদ ছাইম, যুগ্ম সাধারণ সম্পাদক রাহী আল মাহিব, অর্থ সম্পাদক আরিয়ান হোসাইন, মিডিয়া ও প্রচার সম্পাদক আহমেদ কাওছার, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সজিব, সদস্য জুবায়ের হোসাইন ও আবু উবায়েদ ফাহিম।এছাড়াও ইয়ুথ কমিউনিটি বাংলাদেশের দায়িত্বশীল এহসান হোসাইন ইমন ও আবু আবদুল্লাহ মো. দাইয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।