শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ (সিলেট) থেকেঃবালাগঞ্জ উপজেলা বালাগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নারায়ণপুর গ্রামের অসহায় দিনমজুর দিলওয়ার হুসেন সেলিম জন্য গৃহ নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৬ইং ঘর নির্মান কাজের উদ্ভোধন করেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম। এ সময় উপস্থিত ছিলেন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাব উদ্দিন শাাহিন, মেম্বার লিয়াকত আলী, মুরব্বি আলকাছ আলী, সাংবাদিক নাজমুল ইসলাম, মাছুম আহমদ, নেসার্স ট্রাস্ট সদস্য আব্দুল হক, আমিন মিয়া, আব্দুর রহমান, শাহ নাজমুল, রুহেল আহমদ, সাজু মিয়া, সামাদ আহমদ, হামজা, সাইদ আলী, খালেদ আহমদ। উল্লেখ্য যে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে ইতিমধ্যে ২৭টি ঘর নির্মান করে হস্তন্তর করা হয়েছে। আগামী মাসে নির্মান কাজ শেষ হলে ২৮তম ঘরটি হস্তন্তর করা হবে অসহায় দিনমজুর দিলওয়ার হুসেন সেলিম কে। সংলিষ্টরা জানান প্রায় ৫ লক্ষ টাকা হয় একটি ঘর নির্মানে। মোনাজাত করেন দক্ষিণ চরভুতা জামে মসজিদের ইমাম মওলানা মোঃ আব্দুর রহমান। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহনের জন্য উপস্থিত অতিথিগন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।