প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ১২০ কেজি চোরাই তামার তার সহ নারী আটক
মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
কক্সবাজারে ১২০ কেজি চোরাই তামার তার সহ নারী আটককক্সবাজার সদর ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৫ মি.কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ড নতুন বাহারছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২০.৭ কেজি চোরাই বৈদ্যুতিক তামার তার উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৮/০৯/২০২৬ ইং তারিখ বিকাল ৮:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস দল নতুন বাহারছড়া এলাকার মফসেল (৪০) এর বাড়িতে অভিযান চালায়।এসময় তার বাড়ির খাটের নিচ থেকে কাভার বিহীন ও কাভারসহ মোট ১২০.৭ কেজি বৈদ্যুতিক তামার তার* উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।এ ঘটনায় চোরাইকৃত তামার তার বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখার অপরাধে পশ্চিম নতুন বাহারছড়া এলাকার সাগরিকা (আটক) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনার মূল অভিযুক্ত মফসেল (৪০) পলাতক* রয়েছে।আটককৃত সাগরিকা এবং পলাতক মফসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ