সাধীন আলম হোসেন, , লালপুর (নাটোর) প্রতিনিধি: ||
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে আটক করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি। আটকরা হলেন—ধুপইল নওদাপাড়া গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে মো. হাবিবুর রহমান হাবন (৪৭) ও একই এলাকার আলম হোসেনের ছেলে মো. ইমন আলী (২৫)।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে পুলিশ ধুপইল নওদাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমান হাবনের বসতঘরের উত্তর পাশের ফাঁকা জায়গা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৯(ক) অনুযায়ী লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়।পুলিশের দেওয়া থানার রেকর্ড অনুযায়ী, আটক হাবিবুর রহমান হাবনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২২ সালের দুটি মাদক মামলায় অভিযোগপত্রও দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।