মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক ||
হরিরামপুরে উপজেলা পরিদর্শন কক্ষ উদ্বোধন।মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদে নতুন উপজেলা পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত), হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম, হরিরামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উপজেলা পরিষদে আগত পরিদর্শক, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অতিথিদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন কক্ষটি চালু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।