মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
ওসমানীনগরে যুবদলের আনন্দ মিছিলওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ওসমানীনগরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালাবাজারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মিছিলটি গোয়ালাবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ গোয়ালাবাজারে গয়াছ মিয়ার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, জাহাঙ্গীর আলম, ছানু মিয়া, মকসুদ আলী, হাজী আব্দুর রউফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শিপু চৌধুরী, আনা মিয়া, ইয়াওর আলী, আলাউর রাহমান শান্ত, জেবুল আহমদ, আব্দুল আলীম, শাহ শামীম, সৈয়দ বাবুল, মিজানুর রহমান মিজু, শমর আলী, রুহুল আমিন ও মিলন আহমদ।এ ছাড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তহশিল মিয়া,সুয়েল,নাজির,মাছুম,তোফায়েল, সহ যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।পথসভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটি সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।