প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলীর মন্ডলের মোটরসাইকেল শোডাউন
মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার ||
মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলীর মন্ডলের মোটরসাইকেল শোডাউনমোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার:- জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের সমর্থনে এক নির্বাচনী মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বিয়ালা বাজারে ২ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এ শোডাউন অনুষ্ঠিত হয়। বিয়ালা বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে মাত্রাই বাজার ঘুরে পুনরায় বিয়ালা বাজারে এসে শেষ হয়।শোডাউনে প্রায় ৫০০টি মোটরসাইকেল ও শতাধিক অটোরিকশাসহ প্রায় তিন হাজার মানুষ অংশ নেন।আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল বলেন তৃণমূল রাজনীতির সাথে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি তিনি ২০১৬ সালে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সাথে কুশল বিনিময়কালে আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল বলেন, “আমি সবসময় মাত্রাই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বিগত দিনে দলের জন্য রাজপথে থেকে রাজনৈতিক নির্যাতন ও কারাভোগ সত্ত্বেও জনসেবা থেকে পিছিয়ে যাইনি। ইউনিয়নবাসীর সমর্থন ও ভালোবাসাকে সম্বল করে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।তিনি আরও জানান, একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত এবং উন্নত মাত্রাই ইউনিয়ন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। এজন্য তিনি ইউনিয়নের সম্মানিত সকল ভোটারের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ