মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
ভাতা নয়, কর্মসংস্থান ও উৎপাদনে বিনিয়োগের প্রস্তাব আশফাত দেওয়ানেরসোনারগাঁও প্রতিনিধি:- ভাতা নির্ভরতার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সোনারগাঁও উপজেলার ছাত্রশক্তি নেতা আশফাত দেওয়ান।সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সরকারের প্রতি বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন তিনি। তার প্রস্তাবের মূল বিষয় ছিল—মানুষকে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করতে ভাতার পাশাপাশি কর্মসংস্থান ও উৎপাদনমুখী উদ্যোগকে গুরুত্ব দেওয়া।আশফাত দেওয়ান বলেন, বন্ধ হয়ে থাকা কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বেতন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।নারীদের জন্য বিনামূল্যে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রস্তাবও দেন ছাত্রশক্তি নেতা আশফাত দেওয়ান। পাশাপাশি বেকার যুবকদের সরকারি ব্যবস্থাপনায় দক্ষতা প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা উল্লেখ করেন।বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আর্থিক সংকট দূর করতে কম সুদে ঋণ বা সরকারি অর্থায়নের ব্যবস্থা করার প্রস্তাব দেন তিনি। তার মতে, বিদেশে গিয়ে কর্মীরা আয় শুরু করার পর সহজ কিস্তিতে ওই অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।তবে দরিদ্র ও অতি-দরিদ্র মানুষের জন্য প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি অবশ্যই বজায় রাখার কথাও উল্লেখ করেন আশফাত দেওয়ান।ফেসবুক পোস্টে আশফাত দেওয়ানের প্রস্তাবগুলোতে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, শিল্প-কারখানা পুনরায় চালু এবং উৎপাদনমুখী অর্থনীতিতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।