শরিফ মিয়া ইসলাম পুর জামালপুর ||
ইসলামপুরে মেয়রপ্রার্থী জয়নাল আবেদীন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিতশরিফ মিয়া ইসলাম পুর জামালপুর,,, জামালপুরের ইসলামপুর পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বোয়ালমারী গ্রামের সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়রপ্রার্থী জয়নাল আবেদীন সরকার।শুক্রবার রাতে বোয়ালমারী দক্ষিণ পাড়ায় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জিল বাংলা চিনিকলের অবসরপ্রাপ্ত সিআইসি আলহাজ্ব হায়দার আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়রপ্রার্থী জয়নাল আবেদীন সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশীদ মিন্টু।সভায় স্থানীয় সাধারণ জনগণের পক্ষে বক্তব্য রাখেন রেজাউল করিম কাদা, গোয়ালের চর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মমতাজ উদ্দিন, বোয়ালমারী এফ এইচ দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান সরকার, স্থানীয় ব্যক্তিত্ব রতন এবং আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নিশাত। বক্তারা বোয়ালমারী গ্রামের অসমাপ্ত রাস্তাঘাট সংস্কার এবং সড়কবাতি স্থাপনের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মেয়রপ্রার্থীর কাছে জোর দাবি জানান।প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন সরকার বলেন, "বর্তমান সরকার জনগণের সরকার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে নানা ধরনের কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করছে।" তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সুবিধাসমূহ প্রান্তিক কৃষক, গরীব ও অসহায় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি বিজয়ী হলে বোয়ালমারীসহ পৌরসভার সার্বিক রাস্তাঘাট সংস্কার, বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।উল্লেখ্য, জয়নাল আবেদীন সরকার ২০১০ সালের পৌর নির্বাচনেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ ও উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।