প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
এক দিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার
মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
এক দিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলারবাংলাদেশের বাজেটের প্রায় ৮০ শতাংশের সমান সম্পদ বেড়েছে একদিনেনিজস্ব প্রতিবেদক, বাণিজ্য ডেস্ক:- বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদ আবারও ১ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। গত শুক্রবার এক দিনেই তাঁর সম্পদ বেড়েছে ৬১ বিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ১০০ কোটি ডলার।টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম বাড়ার কারণেই মূলত তাঁর সম্পদে এই বড় উল্লম্ফন হয়েছে। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলার।বাংলাদেশি মুদ্রায় এক দিনে তাঁর সম্পদ বৃদ্ধির পরিমাণ প্রায় ৭ লাখ ৫০ হাজার ৩০০ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাংলাদেশের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অর্থাৎ এক দিনে মাস্কের সম্পদ বৃদ্ধির পরিমাণ বাংলাদেশের পুরো বাজেটের প্রায় ৮০ শতাংশের সমান।এদিকে স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ১৫৮ দশমিক ৮৪ ডলারে ওঠে। একই সময়ে টেসলার শেয়ারের দামও প্রায় ৫ শতাংশ বেড়ে ৩৭১ দশমিক ৩২ ডলারে পৌঁছায়।টেসলার তৃতীয় প্রান্তিকের গাড়ি সরবরাহ বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ওই প্রান্তিকে ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি সরবরাহ করেছে।ফোর্বসের তালিকায় ইলন মাস্ক এখনো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদের পরিমাণ আনুমানিক ৩৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার।এর আগে গত ১২ জুন অল্প সময়ের জন্য মাস্কের সম্পদের পরিমাণ ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ