তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাংবাদিক তানভীর ভূইয়ার শ্রদ্ধাবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নিজের জীবনের সকল শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষাগুরুর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক তানভীর ভূইয়া।একজন শিক্ষার্থীর জীবন গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। পরিবার থেকে একজন শিশু প্রাথমিক শিক্ষা ও মূল্যবোধের ভিত্তি পেলেও তাকে জ্ঞান, চিন্তাশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না; বরং একজন শিক্ষার্থীর স্বপ্নকে সঠিক পথে পরিচালিত করেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ তৈরি করেন এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করেন।বিশ্ব শিক্ষক দিবসে সাংবাদিক তানভীর ভূইয়া বলেন, আমার জীবনে যেসব শিক্ষক জ্ঞান, শিক্ষা, ভালোবাসা ও দিকনির্দেশনা দিয়ে আমাকে পথ দেখিয়েছেন, তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের শিক্ষা ও আদর্শ আমার জীবনের পথচলায় সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শিক্ষকের অবদান কখনোই অস্বীকার করার সুযোগ নেই। শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়; বরং তা হওয়া উচিত আমাদের সারাজীবনের দায়িত্ব।বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ও বিশ্বের সকল শিক্ষকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।