আবু রায়হান, , মণিরামপুর(যশোর) ||
বিশ্ব শিক্ষক দিবসে মণিরামপুরে র্যালি ও আলোচনা সভাআবু রায়হান, মণিরামপুর(যশোর):- বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরের মনিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতাকর্মী, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আলোচনা সভায় শিক্ষকদের অবদান, শিক্ষার মানোন্নয়ন এবং সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজের দায়িত্ব অপরিসীম।আলোচনা সভা শেষে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষক সমাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।