প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
আমরা গভীরভাবে শোকাহত
মোঃ মনির হোসেন, CORRESPONDENT ||
আমরা গভীরভাবে শোকাহতছোট শরীফপুর ডিগ্রি কলেজছোট শরীফপুর ডিগ্রি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী এবং হেকেম (বাংলাদেশ) লিমিটেডের কুমিল্লা জেলার লালমাই এরিয়ার ফিল্ড অফিসার মোঃ জিহাদ হোসেনের মর্মান্তিক মৃত্যুতে ছোট শরীফপুর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আমরা সবাই গভীরভাবে শোকাহত ও শোকসন্তপ্ত।আজ বেলা ১১টার পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর/চাঁনগাঁও নামক স্থানে রেললাইনে কাটা পড়ে মোঃ জিহাদ হোসেন মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।একজন তরুণ শিক্ষার্থী হিসেবে তাঁর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কলেজ পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারালাম। তাঁর সহপাঠী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে এই শোক দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মহান আল্লাহ তায়ালা মরহুম মোঃ জিহাদ হোসেনের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।আমিন।উল্লেখ্য, মরহুম মোঃ জিহাদ হোসেনের বাড়ি যশোর জেলায়।
ছোট শরীফপুর ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ