মো: শাহীন হাওলাদার , স্টাফ রিপোর্টার ||
মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্টমো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও মাদকবিরোধী কনসার্ট। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার কামারখালী ব্রিজসংলগ্ন গড়াই নদীতে জমকালো নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।নৌকাবাইচকে ঘিরে গড়াই নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা নদীর পাড়ে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন। একই সময়ে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট। নৌকাবাইচ ও কনসার্ট ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।আয়োজক কমিটির প্রধান ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, দীর্ঘদিন পর মধুখালীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী কনসার্টের আয়োজন করা হয়।তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নৌকাবাইচ ও কনসার্ট ঘিরে মানুষের ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।নৌকাবাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পথিক দত্ত, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলী মানিক, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্টে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক বার্তাও ছড়িয়ে দেওয়া হয়।