মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
লালমাই থানার শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন এসআই (নিরস্ত্র) মাহাবুবুল আলমমোঃ আবু হানিফ লালমাই প্রতিনিধি কুমিল্লা জেলা লালমাই থানায় পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা, সততা, নিষ্ঠা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে দুটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করলেন এসআই (নিরস্ত্র) মাহবুবুল আলম বর্তমানে তিনি কুমিল্লা জেলা লালমাই থানা ভুচ্ছি তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন দায়িত্ব পালনকালে এসআই মাহাবুবুল আলম মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, ইভটিজিং সহ যেকোনো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেন অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, মাদকবিরোধী অভিযান, হত্যাকান্ডের রহস্য উদঘাটন, ডাকাতি ও চুরির মামলার আসামি গ্রেপ্তার এবং চোরাই ও হারানো মালামাল উদ্ধারে তাঁর ভূমিকা বিভিন্ন সময়ে জনমনে প্রশংসিত হয়েছে।তার নেতৃত্বে বিভিন্ন হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ধর্ষণ, হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় এসআই হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে তিনি মাঠপর্যায়ে প্রশংসনীয় ভুমিকা পালন করেন, পাশাপাশি চোরাই মোটরসাইকেল ও অন্যান্য চোরাই মালামাল উদ্ধারের ক্ষেত্রেও তাঁর প্রশংসনীয় অবদান রয়েছে। মাদকবিরোধী অভিযানেও সক্রিয় ভুমিকা পালন করেন এসআই মাহবুবুল আলম তিনি ভুচ্ছি তদন্ত কেন্দ্রে দ্বায়িত্ব গ্রহণ করার পর এলাকায় অপরাধ অনেকাংশে অনেকটা কমে এসেছে সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস পেলছেন।এ ছাড়া বিভিন্ন সময়ে হারানো ও চোরাই মোবাইল ফোন উদ্ধারে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার কথাও জানা যায়। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি এলাকায় মানুষের ভালোবাসায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শান্তি পদক লাভ করেন।পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে অক্টোবরে লালমাই থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুলিশের বিশেষ পদকের তালিকায় তাঁর নাম আসে জেলা পুলিশ সুপার পিপিএম আনিসুজ্জামান দুটি ক্যাটাগরিতে এসআই মাহবুবুল আলমকে পুরস্কার প্রদান করেন,মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও যেকোনো অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং চোরাই মালামাল উদ্ধারে ধারাবাহিক ভূমিকার স্বীকৃতি হিসেবে পাওয়া এই পদক তাঁর পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।