সিরাজুল কবির বুলবুল , উখিয়া প্রতিনিধি ||
উখিয়ার কুতুপালং উচ্চবিদ্যালয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিতসিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি:- ১৯৯০ সালে প্রতিষ্ঠিত কুতুপালং উচ্চবিদ্যালয়টি ইতিমধ্যে লেখাপড়া পাশাপাশি খেলাধুলা ও সাহিত্য সংস্কৃতির অঙ্গনে অবদান রেখে কক্সবাজার জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নিজেকে জানান দিতে সমর্থ হয়েছে। বর্তমান এই স্কুলে ছাত্র, ছাত্রী সংখ্যা এগারোশত ছাড়িয়ে গেছে, দক্ষ শিক্ষক মন্ডলী ও প্রধান শিক্ষকের দৃষ্টিনন্দন ভূমিকায় আজ এ বিদ্যালয়টি সর্বদিকদিয়ে অগ্রগামী রয়েছে। কথা বলছিলেন অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা। (১০ অক্টোবর) রোজ, শনিবার বেলা বারোটায় স্কুলের প্রধান শিক্ষক, আব্দুল মান্নানের উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে সুধীজন সমাবেশে শুভসূচনা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ উল্লাহ সোহেল,মাধ্যমে শিক্ষা সুপারভাইজার বদরুল আলম, এডভোকেট, ছমি উদ্দীন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান। বক্তব্য রাখেন, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, পালং জেনারেল হাসপাতালে চেয়ারম্যান, গোলাম আকবর,কৃষক দলের নেতা,মোহাম্মদ আলী, ও অত্র বিদ্যালয় প্রাত্তন ছাত্র এবং অনুষ্ঠানে আমন্ত্রিত সুধীজনরা।প্রধান অতিথি, সরওয়ার জাহান চৌধুরী বক্তব্য বলেন, স্কুলের কনফারেন্স রুম নির্মাণে আজকের অনেকে আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করা কথা দিয়েছেন, এতে আমি অত্যান্ত আনন্দিত। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে কনফারেন্স রুম নির্মাণের জন্য আমি ৩ লক্ষ টাকা অনুদান দেবো।এই স্কুলের প্রধান শিক্ষক খুব স্মার্ট একজন শিক্ষক, এরকম শিক্ষক শিক্ষিকারা থাকলে যে কোন প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে তাদের নির্ধারিত লক্ষ্য পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, বাবু,রুপন দেওয়ানজী,সভাপতির আসন অলংকৃত করেনবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার জেলা বিএনপি সদস্য, এম,বাদশা মিয়া চৌধুরী।