শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ (সিলেট) থেকেঃ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করব বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ইং সোমবার সকালে দিবসটি উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও বালাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ছবি আবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার এর সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার লেহাজ উদ্দিন মোহাম্মদ বাবর এর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা বৃন্দাবন কুমার প্রামনিক, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, কিশোরী দেবজানী দাশ শ্রেষ্ঠা। আলোচনা শেষে ছবি আকা প্রতিযোগিতায় ১ম দেবজানী দাশ শ্রেষ্ঠা, ২য় শ্যামানন্দ দাশ, ৩য় প্রমা দেবনাথ কে পুরস্কার প্রদান করা হয়।