প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
বিজয়নগরে স্বাস্থ্য খাতে ৫৮ পদ শূন্য, সেবা দিতে হিমশিম
তানভীর ভুইয়া , ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি ||
বিজয়নগরে স্বাস্থ্য খাতে ৫৮ পদ শূন্য, সেবা দিতে হিমশিমব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্বাস্থ্য খাতে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১২৮টি পদের বিপরীতে শূন্য রয়েছে ৫৮টি পদ। প্রয়োজনীয় জনবল না থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্টদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে। এতে কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য খাতে অনুমোদিত ১২৮টি পদের মধ্যে ৫৮টি শূন্য থাকায় জনবল সংকট তৈরি হয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় বিদ্যমান কর্মীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে।এ বিষয়ে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভূঁইয়া জানান, জনবল সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত জনবল নিয়োগ দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।স্বাস্থ্য খাতের এ সংকট নিরসনে দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দিয়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ